• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

বনাঢ্য আয়োজনে সাতক্ষীরায় এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্তা সম্পাদক / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

আজহারুল ইসলাম সাদী:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল ১১ টার সময় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় সংলগ্ন হোটেল টাইগার প্লাসের হল রুমে
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মোঃ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমির মোঃ নূরুল হুদা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভি ও বাসসের প্রতিনিধি আসাদুজ্জামান, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আল ইমরান, দীপ্ত টিভির প্রতিনিধি রঘুনাথ খাঁ, এস এ টিভির শাহিন গোলদার, ডিবিসির এম বেলাল হোসাইন, এখন টিভির আহসানুর রহমান রাজিব, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, নিউজ ২৪ টিভির মনিরুল ইসলামসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়। সাদাকে সাদা বলতে হবে। কোন অন্যায়কে আমি প্রশ্রয় দেবো না।
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি এসময় আগামী ৮ জুলাই পর্যন্ত কোন বিশৃঙ্খলায় না যাওয়ার জন্য সাংবাদিকদের আহবান জানান।

তিনি এসময় এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর সাথে তার রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে শুভ জন্মদিন উৎসবে তিনি এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে কেক কেটে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com