• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

ছোনগাছায় যুব মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫

মো. ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের যুবকদের উদ্যোগে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায় ছোনগাছা বাজার হাসপাতাল সংলগ্ন গুপ্তর ভিটা মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম (সিরাজগঞ্জ সদর আংশিক ও কাজিপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী)। তিনি খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,

“তরুণদের শারীরিক ও নৈতিক উন্নয়নের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইমরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকবাল হোসেন জীবন, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহাতাব ইসলাম এবং সিরাজগঞ্জ জেলার মহান সমন্বয়ক মুনতাসির মেহেদী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছোনগাছা শাখার সভাপতি মো. নুর আলম ও সেক্রেটারি মো. জুবায়ের হোসেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দও এসময় মাঠে উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট পরিচালনা করেন মো. কাউসার আহমেদ।

খেলা চলাকালীন মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের সরব উপস্থিতি এবং অংশগ্রহণকারী দলগুলোর প্রাণবন্ত পারফরম্যান্স টুর্নামেন্টকে করে তোলে আরও জমজমাট ও প্রাণবন্ত।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং সৌহার্দ্যপূর্ণ মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com