• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

মাদারীপুরে ১৫ কোটি টাকার মডেল মসজিদ উদ্বোধনের অপেক্ষায়

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫

মুসল্লিদের দাবি: দ্রুত উদ্বোধন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করুন

মাদারীপুর প্রতিনিধি: রাসেল ফরাজী

মাদারীপুর জেলা সদরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল জামে মসজিদের নির্মাণকাজ সম্পূর্ণ হলেও, দীর্ঘদিন ধরে সেটি উদ্বোধনের অপেক্ষায় পড়ে রয়েছে। ফলে অত্যাধুনিক এই মসজিদ ব্যবহার করতে না পেরে স্থানীয় মুসল্লিদের এখনও টিনশেড ঘরে নামাজ আদায় করতে হচ্ছে। এতে বিশেষ করে ওজু ও টয়লেটের ক্ষেত্রে মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় মুসল্লিরা অভিযোগ করেন, দেশের অন্যান্য অনেক জেলায় মডেল মসজিদগুলো উদ্বোধন করে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও, মাদারীপুর জেলা সদরের এই মসজিদটি ‘অজানা কারণে’ এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অথচ গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয় চাইলে অতি দ্রুতই এটি উদ্বোধনের মাধ্যমে মুসল্লিদের জন্য ব্যবহারযোগ্য করে তুলতে পারতেন।

সংবাদ সম্মেলনে দাবি

এই পরিস্থিতিতে আজ স্থানীয় মুসল্লিরা এক সংবাদ সম্মেলন করে বলেন,

“সরকারি অর্থে নির্মিত একটি দৃষ্টিনন্দন মসজিদ বছরের পর বছর এভাবে পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। জনগণের টাকায় নির্মিত মসজিদটি যেন জনগণেরই কাজে আসে—এটাই আমাদের প্রত্যাশা।”

তারা আরও জোর দাবি জানান, দ্রুত মসজিদটি উদ্বোধন করে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও নাইট গার্ডসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হোক, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে এখানে ধর্মীয় কর্মকাণ্ড সম্পাদন করতে পারেন।

সচেতন মহলের আহ্বান

স্থানীয়দের এমন দাবির প্রেক্ষিতে সচেতন মহলও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন,

“এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি স্থানীয় মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই বিলম্ব না করে মসজিদটি উদ্বোধনের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করা হোক।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com