• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

উলামা-তলাবা মানবিক সংগঠন এর ২০ টাকার নামে ৪৭ টি মক্তব মাদ্রাসার আয়-ব্যয়ের চুড়ান্ত হিসাব প্রকাশ করলেন হাফেজ মো আনিসুর রহমান

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৯৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর থেকে পরিচালিত উলামা তলাবা মানবিক সংগঠন এর মাধ্যমে প্রতিষ্ঠিত সারা দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ২০ টাকার এ পর্যন্ত মোট ৪৭ টি মক্তব মাদ্রাসা পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রত্যান্ত অঞ্চল রংপুর, দিনাজপুর, নীলফামারি, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কুমিল্লা, নড়াইল, সিলেটসহ অনেক এলাকায় স্থাপিত মক্তব মাদ্রাসা গুলো বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং অনুদান দাতাগণের ২০ টাকা থেকে শুরু করে স্বামর্থ্য অনুযায়ী অনুদানের মাধ্যমে পরিচালিত হয়।

কোন রকম সংঘ ছাড়াই উলামা-তলাবা মানবিক সংগঠনটি হাফেজ মো আনিসুর রহমানের নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত করে একাই পরিচালনা করে আসছেন। দ্বীন ইসলাম প্রতিষ্ঠা, মানবিক সেবা, প্রত্যান্ত অঞ্চলের হতো দরিদ্র মানুষদেরকে সহযোগিতা এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত দরিদ্র ছেলে মেয়েদের পবিত্র কোরআন শিক্ষার জন্য সারা দেশে এ পর্যন্ত ৪৭ টি মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। বন্ধ হয়ে যাওয়া প্রায় ১০ টি মক্তবকে নতুন করে চালু করেছেন। ভবিষ্যতে প্রতিটি অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন।

শুধু তাই নয় মেডিকেল, পলিটেকনিক, বিশ্ববিদ্যালয়, নামকরা মাদ্রাসায় চান্স প্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ও শিক্ষা সহায়তা দেন। এছাড়াও অসংখ্য বেকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। অসুস্থ রোগীকে আর্থিক সহযোগিতা এবং ব্লাড ম্যানেজ করে দেন। বিভিন্ন দূর্যোগ ও মহামারীর ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে সহযোগিতা করেন।

অসংখ্য মানুষের ২০ টাকার সহযোগিতায় পরিচালিত মক্তব মাদ্রাসা গুলোতে অসংখ্য আলেম স্বল্প হাদিয়ার বিনিময়ে শিক্ষা দিয়ে আসছেন। অসংখ্য শিক্ষার্থী পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করার সুযোগ গ্রহণ করতে পারছেন।

মানবিক হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান আনিস বলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আবেদন আসলেও অর্থনৈতিক সংকট থাকার কারণে মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। যদি দেশের বিভিন্ন অঞ্চলের স্বাবলম্বী মানুষ স্বেচ্ছায় এগিয়ে আসলে খুব দ্রুত সারা দেশের সকল এলাকায় মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশা আল্লাহ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com