• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

সাতক্ষীরার ডিবি গার্লস হাই স্কুলে শিক্ষার্থীদের হাতে ফলজ-বনজ চারা বিতরণ

বার্তা সম্পাদক / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

আজহারুল ইসলাম সাদী:

“সবুজে সাজাই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
এসময় তিনি বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই সবাইকে গাছ লাগাতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে।”

চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ প্রতিবছরই বৃক্ষরোপণসহ পরিবেশ রক্ষায় নানা কার্যক্রম চালিয়ে আসছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রকৃতির ভারসাম্য রক্ষা অত্যন্ত জরুরি। এবছর বাংলালিংক এর সহযোগিতায় সারা দেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিদ্যালয়ের সভাপতি সরফরাজ নেওয়াজ সাগরের সভাপতিত্বে এবং জেলা সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স ম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, বাংলা ভিশনের আসাদুজ্জামান, ডিবিসি টিভির এম বেলাল হুসাইন ও ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

কর্মসূচিতে প্রতিটি শিক্ষার্থীকে দুটি করে চারা দেওয়া হয়। নতুন গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায়, তারা নিয়মিত এসব গাছের যত্ন নেবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। এতে তাদের মধ্যে পরিবেশ রক্ষার নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ তৈরি হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com