• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

খাগড়াছড়িতে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

মাটিরাঙ্গা উপজেলা প্রতিনীধি;
খাগড়াছড়িতে দুর্নীতি প্রতিরোধ ও সততা চর্চার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা তথ্য অফিসার বেলায়তে হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দুদকের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক বাসু দেব। বিচারকের দায়িত্ব পালন করেন দিঘীনালা কলেজের প্রফেসর দুলাল হোসেন ও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রফেসর জহিরুল ইসলাম। চূড়ান্ত পর্বে খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিজয়ী হয় খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল।

অনুষ্ঠানের সমাপনীতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতি প্রতিরোধের প্রথম ধাপ হলো নিজের মধ্যে সততা বজায় রাখা। ব্যক্তিগত সততা নিশ্চিতের মা


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com