• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

কলমাইদে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন উপজেলা বিএনপির সভাপতি সালাম।

dailydhakamail / ২৬৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

শাকিল হোসেন শওকত, স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কলমাইদ গ্রামের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম।

১৮ আগস্ট সোমবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে তা সমাবেশে পরিণত হয়।

য় বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে দীর্ঘ ১৭ বছর আমরা কেউই এভাবে মুক্ত আলোচনা করতে পারিনি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার তোপের মুখে শেখ হাসিনা জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাই আজ আমরা এভাবে মুক্ত আলোচনা করতে পারছি। দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

মামুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এবং মামুদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন—নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,নাগরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হুমায়ূন কবির,নাগরপুর উপজেলা বিএনপির সদস্য ও বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন (মুসা),কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন,মামুদনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা,সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com