• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

মাদারগঞ্জে শিশুকে ধর্ষনের অভিযোগে ধর্ষক শাহীন কুলি গ্রেফতার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাকসুদুর রহমান, শাকিল জামালপুর জেলা প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কার্টুন কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক শাহীন কুলি ( ৪০) নামে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে৷ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে দুপুর সাড়ে ৩ টায় জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ।

জানা যায়, গত ২৯ আগস্ট শুক্রবার উপজেলার সিধুলী ইউনিয়নের বীর লোটাবর চকপাড়া মোতালেব এর মেয়ে ও বীর ভাটিয়ান ঈদগাহ মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ৭ বছরের শিশু ও প্রতিবেশী ২ বান্ধুবীকে নিয়ে বাড়ীর পাশে খেলাধুলা করতে ছিল। এক পর্যায়ে বিকাল ৫ টায় বীর লুটাবর এলাকার জালাল কুলির ছেলে শাহীন (৪৫) তিন শিশুকে কার্টুন দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয়। ৭ বছরী এক শিশু হাতে কামড় দিয়ে চলে আসলেও ২ শিশু আর ফিরতে পারেনি। পরে শাহীন মিয়া ৫ বছরী এক শিশুকে ধর্ষন করে। পরে তার আরেক খেলার সাথীকে ধর্ষনের চেষ্টা করে৷ এদিকে ধর্ষিত শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় শনিবার রাতেই জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । পরে ১ সেপ্টেম্বর মোতালেব মিয়া বাদী হয়ে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করে।
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সে ঘটনায় মামলা হয় ও গ্রেপ্তার হয়ে কারাভোগও করে শাহীন।
এদিকে কথা হলে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, শিশু ধর্ষনের অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা আসামীকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় পরিচালনা করি। পরবর্তীতে জামালপুর র‍্যাবের সহায়তায় ধর্ষক শাহীন মিয়াকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা মাসকান্দা এলাকা থেকে গ্রেফতার করে আনা হয়৷ তাকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com