• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনার মৃত শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করা হবে, যুবকদের জন্য হবে আইটি পার্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড রাজশাহী পৌঁছে শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান টাঙ্গাইলে প্লাস্টিক তেল তৈরি কারখানা উচ্ছেদ, মেটাল কারখানায় জরিমানা।

নরসিংদী মহিষাশুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাউসারের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন।

dailydhakamail / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আবুনাঈম রিপন নরসিংদী প্রতিনিধি:- নরসিংদী সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে মারধর ও হেনস্তার শিকার করেছেন চেয়ারম্যান ও তার অনুসারীরা।

এ ঘটনায় (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে মাধবদীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মাধবদী প্রেসক্লাব ও নরসিংদীর রিপোর্টার্স ক্লাবসহ অন্যান্য সাংবাদিকরা। এতে অংশগ্রহণকারী সাংবাদিক নেতারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে চেয়ারম্যান মুফতি কাউছারকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি প্রদান ও গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান। মানববন্ধন শেষে সাংবাদিকরা মৌন মিছিল নিয়ে মাধবদী পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেন এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা জাহান সরকারের বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা ঘটনাটি ইউএনওকে অবহিত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

এ ঘটনায় মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিকরা অভিযোগ করেন, মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে সাংবাদিকদের মারধর করে তাদের বহনকারী মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং মোবাইল, ক্যামেরা, মাইক্রোফোন, আইডি কার্ড ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সময়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়ারম্যান ও তার অনুসারীরা সাংবাদিকদের আটকে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেন।

ভুক্তভোগী সংবাদকর্মীরা আরও জানান, মহিষাশুরা ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া, বিভিন্ন সময় চাল চুরি, বলপ্রয়োগের মাধ্যমে জমি দখল, মানুষকে জিম্মি করাসহ নানা অপরাধের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠেছে। এর প্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর ২৫ ইং সোমবার বিকেলে এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে সরেজমিনে ইউনিয়ন পরিষদে যান আনন্দ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দৈনিক যুগান্তর পত্রিকার মাধবদী প্রতিনিধি মোঃ জাকারিয়া এবং নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির স্টাফ রিপোর্টার মোঃ শাহিন মিয়া। এ তিন সাংবাদিকের ওপর এই বর্বরোচিত হামলা চালায় ইউপি চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গরা।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে আমি সম্পৃক্ত নই। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। যাদের সাথে ঘটনা ঘটেছে তাদের কাছে জিজ্ঞেস করুন।

এ বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌর প্রশাসক আসমা জাহান সরকার বলেন, অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের আশ্বাস দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com