• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ

সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি।

dailydhakamail / ১০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :–

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার—দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়নে অবস্থিত ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহযোগিতায় এবং ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ, ধীতপুর-কানু, বহুলী, সদর, সিরাজগঞ্জের আয়োজনে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান।

ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ, বহুলী, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহসীন আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ, বহুলী, সিরাজগঞ্জের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সেলিম নুর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সভাপতি এস. এম. রেজাউর রহমান ফিরোজ, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ ফরহাদ হোসেন সেখ, বহুলী ইউপির প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মোঃ আসলাম উদ্দিন, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরাও বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচির মাধ্যমে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে উপস্থিতদের মধ্যে চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com