• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোররাতে ডিবির বড় অভিযান: নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আশাশুনি চ্যাম্পিয়ন সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭ ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রী

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

dailydhakamail / ৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

 

মাসুদ রানা
জামালপুর সংবাদদাতা:–

জামালপুরের সরিষাবাড়ীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে এক জেলে পরিবারের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গভীর রাতে আকস্মিক এ হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে শফিকুল ইসলাম (৫৬) এবং পাশের মৃত আব্দুল করিম ব্যাপারীর ছেলে সাদ্দাম হোসেন (৩৫)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ওই বিরোধের জেরে সাদ্দাম হোসেন লোকজন নিয়ে জেলে পরিবারের সদস্য শফিকুল ইসলামের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। এতে ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ সময় জেলে পরিবারের আব্দুল গনি (৬০), রওশনারা (৬৫) ও মুমতাজ উদ্দিন (৪০) আহত হন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রোববার দুপুরে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শফিকুল ইসলাম।

 

ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম বলেন, “আমার জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলা হলে রায় আমার পক্ষে আসে। এরপর থেকেই আমি ওই জমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছি। শনিবার রাত ২টার দিকে হঠাৎ শতাধিক লোকজন নিয়ে আমার বাড়িতে এসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।”

 

এ বিষয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেন ও অন্যদের বাড়িতে গিয়ে জানতে চাইলে কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, রাতে সাদ্দামসহ কয়েকজন হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এ সময় তারা বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নিলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এ ছাড়া সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনৈতিক কর্মকাণ্ড এবং সন্ত্রাসী কায়দায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে বলেও স্থানীয়রা দাবি করেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com