• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোররাতে ডিবির বড় অভিযান: নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আশাশুনি চ্যাম্পিয়ন সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭ ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রী

টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

dailydhakamail / ৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

 

ফরহাদ রহমান
টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার:–

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্টে একটি যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে শীলখালী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক দেলোয়ার হোসেন টেকনাফ থানার ছোট হাবিরপাড়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী মিনিবাস শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় এক যাত্রীর সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে ৭২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে ওই যাত্রী দেলোয়ার হোসেনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন জানান, কক্সবাজার থেকে বিয়ারগুলো কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন। পরে মিনিবাসটিতে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com