• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার

সিরাজগঞ্জ শাহাজাপুরে একমাত্র মেয়ের লাশের ছবি হাতে নিয়ে বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে।

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে একমাত্র মেয়ে মরিয়মের লাশের ছবি হাতে নিয়ে বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা নজরুল ইসলাম ও মা শাহীনুর খাতুন। তাদের অভিযোগ, যৌতুকের জন্য তাদের মেয়েকে হত্যা করা হয়েছে, অথচ দেড় বছর পেরিয়ে গেলেও তারা ন্যায়বিচার পাননি। ২০২৪ সালের ২১ জুন রাতে মরিয়মকে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। পরদিন ২২ জুন সকালে শ্বশুরবাড়ি থেকে মরিয়মের মৃত্যুর খবর আসে। সেখানে গিয়ে তার বাবা-মা দেখেন, ঘরের মেঝেতে নিথর দেহ পড়ে আছে এবং শ্বশুরবাড়ির সবাই পালিয়ে গেছেন। মরিয়মের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল। ওই দিন উল্লাপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং অসহায় বাবা নজরুল ইসলামের টিপসই নিয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে। পুলিশের গড়িমসির কারণে পরে ২৬ জুন পরিবারটি নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করে। প্রথমে উল্লাপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) রবিউল তদন্ত করে এটিকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেন। পরিবারের আপত্তির পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইয়ের এসআই মোজাম্মেল হককে, যিনিও একই ধরনের প্রতিবেদন দেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, মরিয়মকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আদালত ময়নাতদন্তের প্রতিবেদনের সঙ্গে পূর্ববর্তী দুই তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের অমিল পাওয়ায় আপত্তি জানান। কোনো যৌক্তিক প্রমাণ দিতে না পারায় আদালত তৃতীয়বারের মতো তদন্তের দায়িত্ব দেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে। এই বছরের ১৬ জুলাই থেকে তদন্তভার পেলেও এসআই মো. রায়হান আলী বাদীপক্ষ ছাড়া অন্য কারও সঙ্গে কথা বলেননি। ১৫ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তিনি সময় বাড়িয়ে নিয়েছেন। এ বিষয়ে এসআই রায়হান আলী বলেন, আমরা তদন্ত করছি। ময়নাতদন্তে হত্যার বিষয়টি বলা হয়নি। তবে কোর্টের জজ লিখেছেন ময়নাতদন্তে হত্যার বিষয়টি প্রমাণিত হয়েছে। এটি অর্ডার শিটে লেখা রয়েছে। সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. ফারুক হোসেনের সাথে কথা বলতে গেলেও পুলিশ সুপারের কার্যালয়ে তাকে পাওয়া যায়নি।মরিয়মের বাবা নজরুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ আমার মেয়ের হত্যার ন্যায়বিচার দিচ্ছে না। আসামিপক্ষ থেকে টাকা খেয়ে তাদের হয়ে কাজ করছে। তিনি আদালতে ন্যায়বিচার চান। মরিয়মের মা শাহীনুর খাতুন বলেন, বিয়ের সময় ৪ লাখ টাকা আর ১ ভরি সোনা দিয়েছি। তারপরও জামাই যৌতুকের জন্য মেয়েকে মারধর করতো। অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। টাকার দাবি পূরণ করতে না পারায় আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। সেনাবাহিনীর সদস্য রিয়াজুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয় ২০২০ সালের জুলাই মাসে। তবে নিয়ম ভেঙে অনুমতি ছাড়া বিয়ে করার পর কাবিননামায় বিয়ের তারিখ ২০২৩ সালের ২৫ আগস্ট দেখানো হয়। এর মধ্যেই ২০২১ সালের ৩১ মে তাদের কন্যাসন্তান রুবাইয়া জন্ম নেয়। বিয়ের তারিখ গোপন করার এই বিষয়টি সেনা সদস্য রিয়াজুলের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগকে আরও জোরালো করেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com