• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সাংবাদিক নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরের ২১শে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক লিয়াকত আলী বাদলে- কে নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন( কেজিইউজে) এর আয়োজনে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিকরা অনতিবিলম্বে লিয়াকত আলী বাদলের উপর হওয়া নির্যাতন ও হেনেস্তাকারীকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( কেজিইউজে) এর যুগ্ম আহ্বায়ক ও কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান বলেন,’ গোটা বাংলাদেশের গত ২ মাসে ২০ জন সাংবাদিক নির্যাতন, হেনেস্তা ও মামলার স্বীকার হয়েছেন।আমরা সকল সাংবাদিকের নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা থেকে মুক্তি দাবি করছি। তা-না হলে গোটা বাংলাদেশের একযোগে কর্মসূচি দেওয়া হবে।’

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ প্রতিদিন এর ফুলবাড়ি প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন, ‘ লিয়াকত আলী বাদল একজন সিনিয়র সাংবাদিক। তিনি অনিয়মের সংবাদ শুধুমাত্র প্রচার করেছেন।কিন্তু তার মতো সিনিয়র সাংবাদিক – কে নির্যাতন করা দুঃখজনক। ‘

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব, এটিএন নিউজ ও বাংলা নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন, ‘সাংবাদিকরা সত্য প্রকাশ করে আর কর্মকর্তারা এখন গুন্ডা বাহিনী দিয়ে সাংবাদিক- কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ‘

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ২১ টেলিভিশন এর কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, যমুনা টিভির কুড়িগ্রাম প্রতিনিধি নাজমুল হোসেন, চ্যানেল-২৪ এর কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মাওলা সিরাজ প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com