• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

নবাগত বগুড়া জেলা সিভিল সার্জনের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দদের সাক্ষাৎ

dailydhakamail / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল (৬ই অক্টোবর) সোমবার নবাগত বগুড়া জেলা সিভিল সার্জন ডা. মো. খুরশিদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের রাজশাহী বিভাগীয় পরিচালক (রাজশাহী বিভাগীয় কার্যালয়) ডা. মো. হাবিবুর রহমান।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার সময় নবাগত সিভিল সার্জন ডা. মো. খুরশিদ আলম বলেন, স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মকাণ্ডে তিনি সার্বিক সহযোগিতা করবেন। পাশাপাশি সরকারি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মসূচিতে মানবাধিকার কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন এবং সংগঠনের পক্ষ থেকেও সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় সংগঠনের সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার বলেন, “সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের সরকারি সকল কর্মসূচিতে সার্বিক সহযোগিতা থাকবে,” বলে তিনি আশ্বস্ত করেন।

সেই সময়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন —
সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম রায়হান,যুগ্ম সম্পাদক মো. আব্দুল মমিন (মুন্না),সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন ছাবদুল,দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন,সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আলিম,সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. আল-আমিন হোসেন,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোছা. নার্গিস খাতুন নাজমা প্রমুখ।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com