• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

কামারখন্দে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ, আসামীদের সর্বোচ্চ শাস্তির  দাবিতে মানববন্ধন

dailydhakamail / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির  প্রতিবাদে জড়িত সকল আসামীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  সকাল ১১ টার দিকে  কামারখন্দ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে, কামারখন্দ  উপজেলা জামতৈল  বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।
হাজী কোরপ আলী কলেজ সহ অন্যান্য কলেজের কামারখন্দ ছাত্র সমাজ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কামারখন্দে মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে শ্লীলতাহানি  করার সাথে জড়িত সকল আসামীদের সর্বোচ্চ শাস্তি দিতে  হবে। একই সাথে এধরণের ঘটনা ভবিষ্যতে যেন আর কেউ না ঘটাতে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ থাকার আহবান জানান।

উল্লেখ্য,গত ১৯ অক্টোবর রবিবার মাদ্রাসা শিক্ষার্থীকে রাস্তা থেকে সিএনজিতে তুলে নিয়ে উপজেলার জামতৈল সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকার “ডেরা ফাস্ট ফুড এ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট” এর ভিতরে নিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটে । এতে সহযোগিতা করে ওই বখাটের পাঁচ বন্ধু উপজেলার জামতৈল এলাকার মো. ইমরান (২১) আকাশ (২১) আতিক (২৩)। নাছিম উদ্দিন (২০) নাজমুল হক নয়ন (২০)।
শ্লীলতাহানির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ইতিমধ্যে  প্রধান আসামী সহ ৪জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।

মানববন্ধনে উপস্থিত থেকে  বক্তব্যে রাখেন,  কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও  সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু।
এ সময়ে কামারখন্দ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ  বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক মোঃ রেজাতে রাব্বি উথান, জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ  আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত  সভাপতি আল আমিন খান, কামারখন্দ উপজেলা যুবদলের আহবায়ক এম.এ.আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শম্ভু নাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম, কলেজ ছাত্রদল নেতা শামীম সরকার প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com