• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনার মৃত শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করা হবে, যুবকদের জন্য হবে আইটি পার্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড রাজশাহী পৌঁছে শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান টাঙ্গাইলে প্লাস্টিক তেল তৈরি কারখানা উচ্ছেদ, মেটাল কারখানায় জরিমানা।

সাতক্ষীরায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৪

dailydhakamail / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী সিনিয়র স্টাফ রিপোর্টার:- সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ইটাগাছা ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) হেমায়েত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে কুখরালি মাঝের পাড়ার মোঃ আব্দুল আলিম (৩৬), পিতা মোহাম্মদ আলী, ইটাগাছার মোঃ আরব বিল্লাহ ওরফে শিমুল (৪০), পিতা মৃত আকবর আলী, কামালনগরের মোঃ শাহীন গাজী (৩৮), পিতা সামাদ গাজী এবং ইটাগাছার মোঃ সাজ্জাদ হোসেন ওরফে বাবু (৫৫), পিতা মৃত রজব আলী সরদারকে আটক করা হয়।

তাদের হেফাজত থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে আব্দুল আলিমের কাছ থেকে ২০ পিস, আরব বিল্লাহ ওরফে শিমুলের কাছ থেকে ২০ পিস এবং শাহীন গাজীর কাছ থেকে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখা জানায়, জব্দ তালিকা অনুযায়ী আলামত জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com