• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

বাগেরহাটের মোল্লাহাটে ৭ নং গিরিশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন

dailydhakamail / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক বাগেরহাট জেলা প্রতিনিধি :- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৭ নং গিরিশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এলজিইডির ২০২৪–২৫ অর্থবছরের আওতায় নির্মিত এই ভবনের প্রকৃত ব্যয় ছিল ৬৩ লাখ ৭ হাজার ৪৭০ টাকা এবং চুক্তিমূল্য নির্ধারিত হয় ৪৯ লাখ ২১ হাজার ২৯২.৭০২ টাকা। সময়মতো নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব সুব্রত কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান, এলজিইডির প্রকৌশলী ফেরদাউস আলম, এটিও দীপঙ্কর বালা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাপসী বিশ্বাস, ৭ নং গিরিশনগর ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁনমিয়া মোল্লা, প্রকল্পের ঠিকাদার মোস্তাফিজুর রহমান, এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুনীল চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে চারজন শিক্ষক-শিক্ষিকা দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ে মোট ১৪৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা। বিশেষ করে দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার্থীরা এখন নিরাপদ ও আধুনিক ভবনে পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে।

এলাকাবাসী জানান, “নতুন ভবনটি আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। এখন থেকে শিশুদের জন্য আরও সুন্দর পরিবেশে পাঠদান সম্ভব হবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com