• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

শ্রীমঙ্গলে আশিদ্রোন ইউনিয়ন জামায়াত কার্যালয়ের উদ্বোধন ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

dailydhakamail / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহজাহানপুর শিববাড়ি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬নং আশিদ্রোন ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে শিববাড়ি বাজারে জামায়াতের এক নির্বাচনী জনসভাও অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) মাগরিবের নামাজের পর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিদ্রোন ইউনিয়ন জামায়াতের সভাপতি মনির মিয়া এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুল মুমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল–কমলগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আলাউদ্দিন শাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি তারেক মাহফুজ, উপজেলা জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের সভাপতি ও উপজেলা শূরা সদস্য মাওলানা মোঃ হাসমত আলী, পেশাজীবী বিভাগের সেক্রেটারি মোঃ ছালিক মিয়া, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ জালাল আহমদ, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সফিজ উদ্দিন, ২নং ভূনবীর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম বুলবুল, আশিদ্রোন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এম এ করিম, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জয়নুল আবেদীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এডভোকেট মুহাম্মদ আব্দুর রব তার বক্তব্যে বলেন, “বাংলাদেশকে একটি উন্নত কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে এ দেশ সত্যিকার অর্থে এগিয়ে যাবে।
”তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসীর উদ্দেশে বলেন, “এই দুই উপজেলাই মৌলভীবাজার জেলার অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, পর্যটন খাতকে শক্তিশালী করা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করা—এসব বিষয় আমার অগ্রাধিকার তালিকায় থাকবে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে শান্তি, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের আদর্শ এলাকায় পরিণত করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যেতে চাই। দেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হলে প্রয়োজন আল্লাহভীরু, সৎ, দেশপ্রেমিক ও জবাবদিহিমূলক নেতৃত্ব।”
ইউনিয়নের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই এলাকার উন্নয়ন, মানুষের অধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের কাজ আমি আপনাদের সাথে নিয়ে এগিয়ে নিতে চাই। আসন্ন জাতীয় নির্বাচনে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই হবে আমার শক্তি। ইনশাআল্লাহ আপনারা আমাকে সুযোগ দিলে শ্রীমঙ্গল–কমলগঞ্জের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবো।”
বক্তব্যের শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনসভায় বাজারের ব্যবসায়ীসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com