• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

মেহেরপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ চারটি ইটভাটা উচ্ছেদ

dailydhakamail / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- গত সোমবার (১ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর নেতৃত্বে জেলা প্রশাসন, মেহেরপুরের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী (প্রসিকিউটর), পরিদর্শক টিপু সুলতানসহ এ কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ, বাংলাদেশ সেনাবাহিনী (মেহেরপুর গাংনি ক্যাম্প), পুলিশ, আনসার ব্যাটালিয়ন মেহেরপুর ও জেলা পুলিশ বিভাগের সহযোগিতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯) লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বর্ণিত আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত মেসার্স দোয়েল ব্রিক্স (প্রোপ্রাইটর আমিরুল ইসলাম), ধানখোলা, গাংনির পৌরসভার ১২০ ফুট (ফিক্সড) চিমনির একটি ইটভাটার চিমনি স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া মেসার্স রিপন ব্রিক্স, ভাটপাড়া, গাংনি এবং মেসার্স টু স্টার ব্রিক্স, গাংনি, মেহেরপুর—এই দুটি ইটভাটার কিলন ভেঙে ফেলা হয় এবং ট্রাক্টর দিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযানের অংশ হিসেবে গাংনি, মালশাদহ, মেহেরপুর এলাকায় সুপার ব্রিক্স ইটভাটার আনুমানিক তিন লক্ষ পঞ্চাশ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com