• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রধান অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব

dailydhakamail / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সবুজবাগ এলাকায় শুরু হয়েছে নাইট ক্রিকেট সার্কেল টুর্নামেন্ট।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) রাত ৮ টার সময় সবুজবাগ টমটম স্ট্যান্ড মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী কাজী মহসিন আহমদ রাহীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব গরিব ও দুঃখী মানুষের পাশে থেকে তাদের দুঃখ–কষ্ট গভীরভাবে অনুধাবনকারী একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত। তিনি একজন বিশিষ্ট শিক্ষা অনুরাগী, মানবসেবায় নিবেদিতপ্রাণ নেতা ও দানশীল ব্যক্তি। সমাজসেবায় তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত ও অনুকরণীয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সুপরিচিত আইনজীবী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও আইনের শাসনের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকার তাঁকে একজন সম্মানিত সমাজসেবক ও বিশিষ্ট আইনজীবী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মাওলানা মোঃ ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম কামরুল, মোঃ সাইফুল ইসলাম বুলবুল, চাকরিজীবী মোঃ আকরাম হোসেনসহ এলাকার গণ্যমান্য মুরুব্বিয়ানরা।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্রীড়াচর্চা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহান বিজয় দিবসের চেতনায় এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যেসব বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন। বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মোৎসর্গের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানচিত্র পেয়েছি। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকা আজ আমাদের স্বাধীনতার গর্বিত প্রতীক।
প্রধান অতিথি বলেন, বীর মুক্তিযোদ্ধারা না থাকলে আজকের স্বাধীন বাংলাদেশ কল্পনাই করা যেত না। তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, পেয়েছি নিজস্ব পরিচয়, ভাষা ও মর্যাদা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং বীর মুক্তিযোদ্ধাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।
এ সময় তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর ওপর প্রকাশ্য দিবালোকে সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে শরীফ ওসমান বিন হাদী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যা অত্যন্ত হৃদয়বিদারক ও নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
পাশাপাশি তিনি আহত শরীফ ওসমান বিন হাদীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক শক্তিশালী দল অংশগ্রহণ করছে। রাতের আলোয় অনুষ্ঠিত এই প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
ভাই ভাই স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com