• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি বদলগাছীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী দিনে মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজশাহী রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জে আগমন কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা পরিদর্শন।

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান।

dailydhakamail / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- পরিবেশ রক্ষায় প্রশাসনের দৃঢ় অবস্থান আবারও প্রমাণিত হলো।

গত বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.) পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন, গফরগাঁও-এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাতলাসি এলাকায় অবৈধ তিনটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুইটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় এবং অপর একটি ইটভাটাকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ কার্যক্রম সরকারের পরিবেশ সংরক্ষণের প্রতিশ্রুতিকে শক্তিশালীভাবে প্রতিফলিত করে।

গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইটভাটা স্থাপন ও মাটি সংগ্রহের অপরাধে মেসার্স এসবিএন ব্রিকস এবং মেসার্স এস এম বি ব্রিকস নামক ইটভাটার চিমনি ও দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি মেসার্স এম এম ই ব্রিকস-কে ৫০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম উপস্থিত থেকে অভিযানের সার্বিক তদারকি করেন।

অভিযান চলাকালীন ময়মনসিংহ জেলা পুলিশ, পাগলা থানা পুলিশ, গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন “জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন মেনে চলার গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে গণ্য করা হবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com