• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

জামালপুর-৪ আসনে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন মাহবুব জামান জুয়েল

dailydhakamail / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

 

মাসুদ রানা | জামালপুর প্রতিনিধি:-

জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী কমরেড মো. মাহবুব জামান জুয়েল তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।

নির্বাচন কমিশনে আপিল করার পর আজ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থীতা পুনর্বহাল করা হয়।

মাহবুব জামান জুয়েল নিজেই প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত কপি না থাকার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।

আজ ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর ফলে তিনি আবারও নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পেলেন।

প্রার্থীতা ফিরে পাওয়ায় তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে মোট ১২ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির ফরিদুল কবির তালুকদার শামীম, জামায়াতে ইসলামীর মো. আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঐক্যের কবির হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আকবর এবং স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার।

বিভিন্ন ত্রুটির কারণে জাতীয় পার্টির প্রার্থী মামুনুর রশিদ, সিপিবির মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল এবং জাতীয় পার্টির আবুল কালাম আজাদের মনোনয়নপত্র তখন স্থগিত করা হয়।

পরে আপিলের মাধ্যমে মাহবুব জামান জুয়েলের প্রার্থীতা পুনর্বহাল করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com