• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম

সিরাজগঞ্জ পৌর বিএনপির ১৫ ওয়ার্ডের প্রধান নির্বাচন পরিচালনাকালীন কার্যালয়ের উদ্বোধন

dailydhakamail / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :—

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জ পৌর বিএনপির আওতাধীন ১৫টি ওয়ার্ডের জন্য প্রধান নির্বাচন পরিচালনাকালীন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

বিএনপির নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটি, সিরাজগঞ্জের আয়োজনে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের শেরে বাংলা এ. কে. ফজলুল হক রোডের রেলগেট সংলগ্ন সিএনবি অফিসের পাশে উক্ত কার্যালয়ের উদ্বোধন করা হয়।

কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, সদর থানা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌরসভার আওতাধীন ১৫টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনাকালীন প্রধান কার্যালয় ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক টি. এ. হামিদ তানহা। স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনাকালীন প্রধান কার্যালয় ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম।

এ সময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনাকালীন কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সদস্য খ. ম. রকিবুল হাসান রতন, সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর বিএনপির আওতাধীন ১৫টি ওয়ার্ডের নেতৃবৃন্দসহ জেলা ও থানা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com