• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

চৌহালীতে অমর একুশে পালিত: শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা ও পুরস্কার বিতরণ

dailydhakamail / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

 

মাহমুদুল হাসান
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চৌহালী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, চৌহালী থানা, উপজেলা বিএনপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চৌহালী সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করে তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানানো হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে চৌহালী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. মোন্নাফ আলী, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শাহ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রিয়াজ হোসেন, মাধ্যমিক শিক্ষা একাডেমিক কর্মকর্তা মো. খালিদ মাহমুদ, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেহেদী হাসান, পরিসংখ্যান অফিসার মো. সোহেল রানা এবং তথ্য আপা তামান্না হক। এছাড়াও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে ভাষাসৈনিক আব্দুল মতিনের জন্মভূমি উমারপুরে শৈলজানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদের নেতৃত্বে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এ আয়োজনে এলাকার ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

শ্রদ্ধা, আবেগ ও চেতনার মেলবন্ধনে চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো অমর একুশে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com