• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ

জামালপুরের পুলিশ সুপার পদে নিয়োগ পেলেন শাজাহানপুরের কৃতি সন্তান ফারহানা ইয়াসমিন।

dailydhakamail / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":5,"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কৃতি সন্তান মোছা. ফারহানা ইয়াসমিন জামালপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

তিনি এর আগে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ৪ মার্চ ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তাকে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জামালপুরের বিদায়ী পুলিশ সুপার চৌধুরী মো. জাবের সাদেকের স্থলাভিষিক্ত হয়েছেন।

সংক্ষিপ্ত পরিচিতি:
নাম: মোছা. ফারহানা ইয়াসমিন
পূর্বতন পদবি: উপ-পুলিশ কমিশনার (ডিসি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
নতুন পদবি: পুলিশ সুপার (এসপি), জামালপুর জেলা
বদলি আদেশ: ৪ মার্চ ২০২৬, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে।

ফারহানা ইয়াসমিন বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাকিম সরকারের মেয়ে। তিনি শৈশবে নিভৃত পল্লী মাড়িয়া গ্রামে বেড়ে ওঠেন।

তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে ২৭তম বিসিএসের মাধ্যমে ২০০৮ সালের নভেম্বরে দেশসেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন।

প্রশিক্ষণ শেষে ২০১০ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) তার পদায়ন হয়। সেখানে তিনি প্রায় ছয় বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর উচ্চতর শিক্ষার জন্য জাপানে যান। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাপানে পাবলিক পলিসিতে ডিগ্রি অর্জন করে দেশে ফিরে ৪ এপিবিএন, বগুড়ায় যোগদান করেন।

পরে ২০২০ সালের ৭ জুলাই থেকে তিনি সিরাজগঞ্জ জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

সাম্প্রতিক এই নিয়োগের মাধ্যমে তিনি জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com