• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

সাংবাদিকদের জাতীয় জোট ‘এ্যাবজা’ পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহ্বায়ক, ওমর সদস্য সচিব

dailydhakamail / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, বুধবার (১১ মার্চ ২০২৬): দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে পেশাগত মর্যাদা, অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত ভূমিকা পালনের লক্ষ্যে অ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনস (এ্যাবজা) জোট পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আয়োজিত সাধারণ সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেলে রাজধানীর মতিঝিল সিটি সেন্টার সংলগ্ন একটি রেস্টুরেন্টে সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এ্যাবজার সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বিগত বছরের কার্যক্রম তুলে ধরে জোটকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকরা নানা ধরনের চ্যালেঞ্জ, হয়রানি ও পেশাগত অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন। এসব পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। একটি কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে এ্যাবজা জোট সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (রেজি: ০৬/২০২২)–এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে আহ্বায়ক এবং বাংলাদেশ এডিটরস ফোরাম–এর মহাসচিব ওমর ফারুক জালালকে সদস্য সচিব করে জোটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সদস্য সংগঠন হিসেবে বিভিন্ন জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জোটে যুক্ত সংগঠনগুলোর নেতাদের মধ্যে রয়েছেন—
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান সেলিম রহমান; জাস্টিস ফর জার্নালিস্টের মহাসচিব শাহিন বাবু; জাতীয় সাংবাদিক সংস্থার নির্ধারণী কমিটির সদস্য সচিব মনজুর হোসেন; টেলিভিশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অশোক ধর; বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাব্বির আহমেদ রনি; লায়ন মো. নুর ইসলাম; জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি: ৪৬/২৪); বাংলাদেশ প্রেস ক্লাব (রেজি: ৯৮৭৩৬/১২)–এর সভাপতি ফরিদ খান; বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (রেজি: ৭১৬১(৩৪৯)/৭)–এর মহাসচিব এম এ মমিন আনসারী; ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন; বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুর রশিদ শাইন; বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ ইকবাল; সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (রেজি: এস-১৪১৭)–এর সভাপতি মো. দেলোয়ার হোসেন; বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি টিএইচএম জাহাঙ্গীর; বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বিথী মোস্তফা; নারী সাংবাদিক ঐক্য পরিষদের মারিয়া আক্তার; সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব এম আর এ সুজন মাহমুদ; জাতীয় প্রেস কাউন্সিল (রেজি: ০২৪৩৩৮)–এর সাধারণ সম্পাদক শেখ শহিদুর রহমান পাভেল; জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন গাজী; জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রনি; নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ মান্নান ভূঁইয়া; জুরাইন প্রেস ক্লাবের সভাপতি সালেহ আহমেদ সাহেল; শাহ মো. সরওয়ার জাহান; কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ; সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মীর; বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি মো. সোহেল রানা; শহীদুল ইসলাম চৌধুরী, মহাসচিব, গ্রামীণ সংবাদ সংস্থা; বিএম আশিক হাসান, মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি; মো. আনোয়ার হোসেন, সভাপতি, আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম; কেএম আবুল হোসেন, সভাপতি, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম; এবং ফয়সাল আজম অপু, সভাপতি, সোনা মসজিদ প্রেস ক্লাব ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সংগঠনগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের সাংবাদিক সমাজকে শক্তিশালী ও সংগঠিত করতে এ্যাবজা জোট একটি কার্যকর সমন্বয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করবে।

সভা শেষে দেশের সাংবাদিক সমাজের কল্যাণ, পেশার মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া করা হয়।

জোটের কার্যক্রম প্রসারের লক্ষ্যে দেশের ৮টি বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে স্থানীয় ও আঞ্চলিক সাংবাদিক সংগঠনগুলো সদস্যপদ লাভ করতে পারবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com