• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

dailydhakamail / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার: হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার হযরত মিজানুর রহমান চিশতী দরবার শরীফের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ চিশতীয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের মাসিক ভাতা কার্ড, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গেজেট আকারে প্রকাশের জন্য সরকারের কাছে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ফালা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জুনায়েদ আহমেদ (দা:বা:), হাজী আবুল কালাম মাদবর (৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী), আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হেলাল শেখ, বাংলা টিভির স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন নীরব, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কে. এম. মোহাম্মদ হোসেন রিজভী, আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি মো. শামীম আহমেদ, কাশিমপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মো. শিহাব উদ্দিন সরকার, সাংবাদিক বাবু মিয়া, শেখ শহিদুল ইসলাম, মোফাজ্জল হোসেন রাজু, মো. সাইদুল ইসলাম, দাউদুল ইসলাম নয়ন, মো. নাজমুল ইসলাম, আল আমিন ভূঁইয়া, মো. আলতাফ হোসেন, মোশারফ হোসেন, সমাজসেবক জুয়েল মোল্লা, মোঃ সোহরাব হোসেন মিয়া, হাফেজ মোস্তফা আজাদ, মোঃ রাসেল, মো. আলমগীর, হেকমত আলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মসজিদে কুবার খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সাদিক হুসাইন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com