• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশে অপরিহার্য : ভূমিমন্ত্রী

dailydhakamail / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:–

নিজের মেধাকে বিকশিত ও প্রতিভাকে প্রকাশ করার জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (৯ মে) রাজশাহী মহানগরীর মদীনাতুল উলুম কামিল মাদরাসার আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, “মদীনাতুল উলুম কামিল মাদরাসা একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং এটি বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে, যাতে তারা বিশ্বব্যাপী প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করে রাজশাহীর মুখ উজ্জ্বল করতে পারে।”

তিনি আরও বলেন, “সারা বিশ্বে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশ অত্যন্ত ভালো ফলাফল করছে। মসজিদে নামাজের সময় যারা কোরআন তিলাওয়াত করেন, তাদের তিলাওয়াত মানুষের হৃদয় স্পর্শ করে। শিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তুলে পরিবার, সমাজ ও জাতির সামনে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই শিক্ষাই অর্জন করছে।”

ভূমিমন্ত্রী বলেন, “রাজশাহীর সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া আমার দায়িত্ব। মদীনাতুল উলুম কামিল মাদরাসাকে সবার শীর্ষে দেখতে চাই এবং সে লক্ষ্যেই কাজ করে যাব। রাজশাহীতে কোনো মাদরাসা জাতীয়করণ করা হলে, এ প্রতিষ্ঠানটিই অগ্রাধিকার পাবে।”

এ সময় তিনি মাদরাসাটিতে একটি ১১ তলা ভবন নির্মাণের পরিকল্পনার কথাও জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com