• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১

গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার

dailydhakamail / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:– গাজীপুরের পুবাইলে ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন ও ঘটনার ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) রাতে পুবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম খান ভুক্তভোগী শিশুর ফুফা। সেলিম খান মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর গ্রামের মৃত আব্দুর রউফ খানের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে পুবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর ধরে পুবাইলে শ্যালকের বাসায় সপরিবারে বসবাস করছিলেন সেলিম।

গত শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির বড় বোন তার ঘরে থাকা কম্পিউটার ব্যবহার করতে গিয়ে ছোট বোনের নির্যাতনের ছবি দেখতে পান।
বিষয়টি জানাজানি হলে পরিবার থানায় অভিযোগ করে।

পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে সেলিমকে আটক করে থানায় নিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে একাধিকবার নির্যাতন ও ঘটনার ছবি মোবাইলে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

ঘটনার পর শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুর বাবার অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সেলিম খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
একইসঙ্গে আসামি সেলিম খানকেও আদালতে পাঠানো হয়েছে।’


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com