• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি বদলগাছীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী দিনে মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজশাহী রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জে আগমন কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা পরিদর্শন। কুড়িগ্রাম নাগেশ্বরীতে ডাক্তার দেখাতে গিয়ে নাছিমা বেগম নিখোঁজ ভুরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি মিজু ও সহযোগী গ্রেফতার বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে- আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

dailydhakamail / ১৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (২০ আগস্ট ২০২৬) নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া-এর দিকনির্দেশনায় পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার। অভিযানে মাধবদী থানা পুলিশের সদস্য এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা করা হয়। মামলায় দুই প্রতিষ্ঠানকে যথাক্রমে ২৫ হাজার ও ৩০ হাজার টাকা, সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ ট্রেড লাইসেন্স ছিল না এবং বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্সও ছিল না। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দইজাতীয় খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ করা হচ্ছিল।

জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার আমদিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

 

এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং কয়েকটি চলমান উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করে কাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

জনস্বার্থে প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনার ফলে খাদ্যপণ্যের মান, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com