• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা

dailydhakamail / ৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ আগস্ট, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার ব্যবসায়ী, সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতির প্রতিনিধি, তিতাস গ্যাস ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান গ্যাস সংকটের সময়ে প্রথমে নরসিংদী জেলার গ্যাসের চাহিদা পূরণ করতে হবে। এরপর অন্য জেলার চাহিদা পূরণের বিষয়টি বিবেচনা করা উচিত। কারণ নরসিংদী একটি শিল্পসমৃদ্ধ জেলা। এখানকার উৎপাদিত কাপড় দেশের প্রায় ৭০ ভাগ চাহিদা পূরণ করে।

বক্তারা আরও বলেন, গ্যাস সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। পাশাপাশি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়বেন। এভাবে সংকট চলতে থাকলে একপর্যায়ে দেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ সংকটময় সময়ে নরসিংদীর শিল্পকারখানাগুলো টিকিয়ে রাখার স্বার্থে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান বক্তারা। এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

নরসিংদী জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু, আমানত শাহ্ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com