আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :–
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, হামদ-নাত, কিরাত, কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভিক্টোরিয়া হাইস্কুল মসজিদের ইমাম মোঃ সাইফুল ইসলাম।
১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দে ভিক্টোরিয়া হাইস্কুলের হলরুমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি ও শান্তির বার্তা সম্পর্কে আলোচনা করেন। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম, সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, পারভীন খাতুন, মোছাঃ জিয়াসমিন সুলতানা, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বিএসসি, মোঃ রকিবুল ইসলাম, মোছাঃ নাজমা খাতুন, নাহিদ লায়লা, শামীম হোসেন, শিউলী খাতুন, সানজিদা আক্তার, ইলোয়ারা জাহান, তাহমিনা খাতুন, সালেহ আহমেদ সৌরভ, রজব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময়ে অভিভাবক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।