আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:–
বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট ২০২৬ খ্রি., ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন স্কুলের প্রভাতি শাখার শিফট ইনচার্জ মোঃ আব্দুস ছাত্তার। স্কুলের দিবা শাখার শিফট ইনচার্জ সিনিয়র শিক্ষক মোঃ মহসীন নুরীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়নীতি, শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় তাঁর অনন্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, মানবিকতা এবং ইসলামের শান্তি ও কল্যাণের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।