• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি

dailydhakamail / ১৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

 

সাজ্জাদ হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি:–

ফরিদপুরের চরভদ্রাসনে জলিল খানের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মাগরিবের নামাজের পর বাড়িতে প্রবেশ করে চোরেরা প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা এবং চারটি জমির দলিল নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর চরভদ্রাসন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও স্বাধীনতা চত্বরের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী তাৎক্ষণিকভাবে এসআই এনামুল হককে ঘটনাস্থলে পাঠান। পরে এসআই এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখেন।

এ বিষয়ে এসআই এনামুল হক বলেন, ঘরে প্রবেশ করে চারটি জমির দলিল চুরি হয়েছে বলে জানা গেছে। এছাড়া পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে একটি বিরোধ চলমান রয়েছে। এ কারণে ঘটনাটি কিছুটা রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি করা স্বর্ণালংকার ও নগদ টাকার পরিমাণ এবং জমির দলিল চুরির বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com