• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আশাশুনি চ্যাম্পিয়ন

dailydhakamail / ১৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:–
স্মরণকালের সর্ববৃহৎ দর্শক উপস্থিতিতে সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জমজমাট এ ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি উপজেলা দল।

রোববার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে আশাশুনি উপজেলা ও কালিগঞ্জ উপজেলা দল মুখোমুখি হয়।

খেলার প্রথমার্ধে আশাশুনি উপজেলা দল একটি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কালিগঞ্জ উপজেলা দল একটি গোল করে খেলায় সমতা ফেরায়। নির্ধারিত সময়ে উভয় দলের গোল সমান থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আশাশুনি উপজেলা দল ৫টি গোল করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে কালিগঞ্জ উপজেলা দল ৩টি গোল করে রানার্সআপ হয়।

জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, সাবেক যুবদল নেতা নাসিম ফারুক খান মিঠু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইমদাদুল ইসলাম, সদস্য আবু নাসের মো. আবু সাঈদ, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

এ ছাড়া সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে। খেলাধুলার জন্য সাতক্ষীরা একটি উর্বর ভূমি। বাংলাদেশসহ বিশ্বের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরার সন্তানদের ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, দীর্ঘদিন কোনো খেলা ছিল না, খেলার পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে উন্নয়ন ঘটিয়েছেন।

তিনি আরও বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com