• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান

dailydhakamail / ১৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মোঃ তাজুল ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মজিবুর রহমান। তিনি বিশালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তিনি বিশালপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিশালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে শুভেচ্ছা বক্তব্যে মজিবুর রহমান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার”—এই সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে—এটাই সবার প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মজিবুর রহমানের এ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com