• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে

dailydhakamail / ৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

মোঃ আরমান হোসেন ডলার (স্টাফ রিপোর্টার), বগুড়া:

বগুড়া মহানগরীর ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বগুড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে।

তাঁর প্রতিনিধি হিসেবে এসব কার্যক্রমে অংশ নেন অ্যাডভোকেট সোহেলী মাহমুদ।

বগুড়া মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি এবং ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট সোহেলী মাহমুদ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সিনিয়র সহসভাপতি মাফু, মজিদ ও জলিল; বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার; বগুড়া জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন; মতিন, কাজল; ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক আলেয়া জাহান, মেহেরুন ও মৌসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়টিও তুলে ধরা হয়।

স্থানীয় পর্যায়ে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদানের এ উদ্যোগকে ধর্মীয় উৎসবে পারস্পরিক সম্প্রীতি জোরদার, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com