• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

কিশোর কিশোরীদের মেধা-মনন-সৃজনশীলতা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

জেলা প্রতিনিধি,নেত্রকোণাঃ

কিশোর কিশোরীদের মেধা-মনন ও সৃজনশীলতা বিকাশে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের আগাড় অনির্বাণ শিক্ষা নিকেতনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রমের উদ্যোগে বৃহস্পতিবার (২২মে) দুপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

দুর্গাপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের কিশোরী কিশোরী ক্লাবের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খান প্রতিযোগিতার উদ্বোধন করেন। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রূপন কুমার সরকারের সভাপতিত্বে এবং কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল বারেক,ফেরদৌস ওয়াহিদ জীবন এবং ড. রুহুল আমিন।

এই প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়,ভলিবল,ফুটবল,প্রবন্ধ,রচনা, পাঞ্জাখেলা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়।

ডিএসকে কর্মকর্তারা বলেন,এই প্রতিযোগিতার মাধ্যমে কিশোর কিশোরীদের মেধা মননের সুষম বিকাশ ঘটবে।

আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনে এই প্রতিযোগিতা উপভোগ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করবে বলে সকলেই মনে করছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com