• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বদলগাছীতে অবৈধভাবে মজুদ করা ব্যবসায়ীর ৫০০ বস্তা চাল জব্দ !

বার্তা সম্পাদক / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বুলবুল আহমেদ বুলু,বদলগাছী,( নওগাঁ) প্রতিনিধিঃ

 
নওগাঁর বদলগাছী উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ৫০০ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার(৩ জুলাই) বিকেলে উপজেলা সদরের নিমতলী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে  এই বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ  খাদ্য বিভাগের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, শিবলু নামের এক  ব্যবসায়ী কীটনাশকের ব্যবসার আড়ালে তার শ্বশুর জাহিদুলের বাড়িতে দীর্ঘদিন ধরে এই চাল অবৈধভাবে মজুদ করে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগ ছিল, এই চাল বেশি দামে গোপনে বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “৫০০ বস্তা চাল উদ্ধার হয়েছে। পরবর্তী পদক্ষেপ খাদ্য কর্মকর্তার ওপর অর্পণ করা হয়েছে। আইনগত বিষয়ে তিনিই বলতে পারবেন।”

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মিজানুর রহমান বলেন, “৫০০ বস্তা চাল উদ্ধার করে সিলগালা করা হয়েছে। থানায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com