• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

নীলফামারীতে সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের জঙলী পাড়ায় সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৩ জুলাই) বিকেলে ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে উপজেলা শহরের থানার মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল। এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু, জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক ওদীপ্তমান বাংলাদেশের সম্পাদক আব্দুল মমিন, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৮ জুলাই স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ সহ কয়েকজন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে গেলে লক্ষিচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়। তারা সাংবাদিকদের ঘিরে ধরে টানাহেঁচড়া করে এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানার ক্যামেরা ছিনিয়ে নেয়। এ সময় চেয়ারম্যান স্বপ্না আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন। পরে স্বজন ও সহকর্মীরা গিয়ে আহত স্বপ্না আক্তারকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন।

বক্তারা নীলফামারী সদর থানার মামলাটি নিয়ে টালবাহানা বন্ধ করে, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে মামলার আইও পরিবর্তনের দাবি তোলেন তারা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com