• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

চিলমারীতে বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৩১৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩ টায় চিলমারী সরকারি ডিগ্রী কলেজ মোড়ে বিএনপির একাংশ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. লৎফুল হায়দার লিপ্টন, সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ওবাদুর রহমান খাজা, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তরা বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ দোসরদের নিয়ে চিলমারী উপজেলা আহ্ববায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে যাদের নাম রয়েছে, বিগত আওয়ামী শাসনামলে তারা কোন ধরনের আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেন নাই। বক্তরা আরো বলেন, গত ৩জুলাই কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি কর্তৃক চিলমারী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করলে ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ করে বিভিন্ন মিছিল মিটিং অব্যাহত রাখে। ঐদিন সন্ধ্যায় মশাল মিছিলে ঘোষিত কমিটির লোকজন উস্কানিমূলক কথা বললে মিছিলকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া আহত হয়। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবু সাঈদ হোসেন পাখি ও ১নং সদস্য সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিনকে তদন্ত ছাড়াই আহবায়ক কমিটি থেকে অব্যাহতি দেয়। যা অবৈধ এবং দলীয় গঠনতন্ত্র পরিপন্থি কাজ। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করতে হবে, তা না হলে আরো কঠোর কর্মসূচীর ঘোষণা করেন মানববন্ধনে অংশ নেয়া নেতা কর্মীরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com