• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

থানাহাটে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

আখতারুজ্জামান আসিফ, চিলমারী (কুড়িগ্রাম):বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৩নং থানাহাট ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা নুরুন্নবী আলম নয়ন এবং সঞ্চালনা করেন মোঃ নুর আলম।সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমজাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান বাবু।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবু ওবায়দুল হক খাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক, চিলমারী উপজেলা বিএনপি; মোঃ তাইবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবদল; এবং মোঃ আশরাফুল আলম বকুল, সাবেক যুগ্ম সম্পাদক, উপজেলা যুবদল।এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লুৎফুল হায়দার লিপ্টন, আহ্বায়ক, উপজেলা কৃষকদল; মোঃ আবু হানিফা সাদ্দাম, সদস্য সচিব, উপজেলা কৃষকদল; মোঃ নিজামুল হক, সভাপতি, উপজেলা তাঁতীদল; মোঃ রবিউল ইসলাম, তাঁতীদল নেতা; এবং মোঃ শাহিন আজাদ সাইক্লোন, সভাপতি, শহীদ জিয়া পরিষদ।প্রধান অতিথি মোঃ আমজাদ হোসেন বলেন, “গত ১৭ বছর আমরা মাঠে আন্দোলনে ছিলাম, তখন কেউ ছিল না। এখন সুবিধাভোগীরা এসে দলে জায়গা নিতে চাইছে, এটা মেনে নেওয়া যাবে না। যেসব ফ্যাসিস্ট কমিটি দেওয়া হয়েছে, তা মেনে নেওয়া হবে না।”বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব কমিটি পর্যবেক্ষণে রেখেছেন। যারা দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে ছিল না, অথচ সুযোগ নিচ্ছে—তাদের বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবেই হবে। নেতারা আহ্বান জানান, ফ্যাসিস্ট কমিটি বাতিল করে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।সম্মেলন শেষে ৩নং থানাহাট ইউনিয়নের দ্বিবার্ষিক আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভাপতি করা হয় নুরুন্নবী আলম নয়নকে। সিনিয়র সহসভাপতি মোনারুল ইসলাম, সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান স্বপন মিয়া। এ কমিটি চিলমারী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com