• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা  বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও চাহিদা নিরুপনে অংশ গ্রহণ নিশ্চিত করণে-এ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। 

স্থানীয় জনগণের অংশগ্রহণে রবিবার (২৭জুলাই) বিকেলে আড়িয়ামোহন চরপাড়া ক্ষুদ্র শিয়ালকোল উচ্চ  বিদ্যালয়ে  এই সভা অনুষ্ঠিত হয়।

৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মুক্তার হোসেন এঁর  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাজমুল হুদা। 

সভায় স্থানীয় জনগণ তাদের মতামতে রাস্তাঘাটের নতুন নির্মাণ ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মুক্তার হোসেন এঁর । তিনি প্রতি বছর ইউপি সদস্য হিসেবে নির্ধারিত সম্মানী গ্রহণ না করে সেই অর্থ দিয়ে এলাকার ভ্যানচালক, দিনমজুরসহ ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করে আসছেন। স্থানীয়রা আরও জানান, আমাদের ইউপি সদস্য  মুক্তার হোসেন  বিগত সময়গুলোতে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তিনি সবসময় জনসাধারণের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করেন এবং দরিদ্র ও অসহায় মানুষদের জন্য গ্রামীণ শালিস ও ন্যায়ের মাধ্যমে পাশে থাকার চেষ্টা করেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মুক্তার হোসেন  বিগত সময়ের বাস্তবায়িত প্রকল্পগুলো উপস্থাপন করেন। আসন্ন প্রকল্প ও জনগণের চাহিদাকৃত চাওয়া পাওয়া পূরণে আশ্বস্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক নাজমুল হক বলেন, “পরিষদ সবার জন্য উন্মুক্ত। ইউনিয়নের উন্নয়ন, বরাদ্দের স্বচ্ছতা এবং প্রকল্প বাস্তবায়নে শতভাগ সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “জনগণের সমস্যা সমাধানে অংশগ্রহণমূলক ব্যবস্থার মাধ্যমে কাজ করা হবে এবং বরাদ্দের তালিকা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রেও সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া জন্মমৃত্যু নিবন্ধনে যথাসময়ে সম্পন্ন এবং এবিষয়ে পাড়া মহল্লায় সচেতন করার জন্য আহ্বান করেন। 

সভা জুড়ে জনগণের অংশগ্রহণ ও প্রশংসনীয় বক্তব্যে উঠে আসে জনঅংশগ্রহণমূলক স্বচ্ছ পরিষদ গঠনের প্রত্যাশা সকলেই তুলে ধরেন। এসময়ে  আড়িয়া মোহন উচ্চ  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানুরাগী মোঃ ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম,  ৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মজিবর রহমান,সাবেক  সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ফটিক, থানা  জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ মোঃ সুলতান মাহমুদ, স্থানীয় মাতব্বর মোঃ আব্দুল বারিক সরকার, মোঃ উজ্জ্বল হোসেন, মোঃ হাসান আলী, মোঃ নজরুল ইসলাম, আব্দুল মমিন,  মোঃ বাকি মন্ডল, আকিদুন ইসলাম, জিন্নাহ সরকার, সালাম মোল্লা সহ অন্যান্যরা এবং ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মুকুল হোসেন, সাংগঠনিক  আনিছুর রহমান আনাস সহ অন্যান্যনেতৃবৃন্দ,ইমাম-মুয়াজ্জিন , কৃষক,   ছাত্র প্রতিনিধি, স্থানীয় মসজিদের ইমামসহ প্রায় ২ শতাধিক মানুষ  অংশগ্রহন করে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com