• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

তিস্তায় পানি বাড়ায় পানি বন্দি কয়েক হাজার মানুষ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৫৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সোহাগ হোসেন শান্ত,
লালমনিরহাট জেলা প্রতিনিধি :

উজানের পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিপাতে আবারও তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। তিস্তায় জেগে ওঠা চর ও নেমে যাওয়া বসতভিটাগুলোতে ফের পানি উঠেছে। ডুবে গেছে বীজতলা ও বিভিন্ন মৌসুমি ফসলের ক্ষেত। হঠাৎ পানি বৃদ্ধিতে নদীপাড়ের মানুষজন নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় ৬টায় তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টায় একই পয়েন্টে পানি ছিল বিপদসীমার ২ সেন্টিমিটার নিচে। গতকাল শনিবার সন্ধ্যায় এ পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পানির এমন উর্ধ্বগতি স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।
তিস্তার পানি বৃদ্ধির ফলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, সিঙ্গিমারী, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা এবং সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, গোকুন্ডা ইউনিয়নের নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে।
এ বিষয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত তথ্যে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে তিস্তা নদীর পানি আরও কিছুটা বাড়তে পারে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, জেলার বন্যাকবলিত পরিবারগুলোর মাঝে ইতোমধ্যে জরুরি ত্রাণ বিতরণ শুরু হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ডাল, চিড়া ও শুকনো খাবার দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বন্যা আশ্রয় কেন্দ্র। ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com