• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

রৌমারীতে কৃষি ও প্রাণীসম্পদ কর্মপরিকল্পনা উন্নয়ন সভা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৩১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি
স্থানীয় পর্যায়ে কৃষিনীতি বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা উন্নয়ন প্রক্রিয়া বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২ টার দিকে কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা কৃষি অফিস হলরুমে এ সভার আয়োজন করা হয়। ট্রেডক্রাফট এক্সচেঞ্জ ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় ও গণ উন্নয়ন কেন্দ্রে জিইউকে বাস্তবায়নে প্রান্তিক কৃষকদের সরকারি ও বেসরকারি সেবা নিশ্চত করণে এই সভা অনুষ্ঠিত হয়।এসময় স্থানীয় কৃষক প্রতিনিধি ও সবল প্রকল্পের বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকার, উপজেলা সমবায় উপসহকারি পরিদর্শক শামীম হোসেন, উপজেলা যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা আপেল মাহমুদ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সবল প্রকল্পের ফিল্ড কো-অডিনেটর আবু সাইদ তুহিন ও এনামুল করিম। উপজেলা কৃষি পণ্য উৎপাদক এসোসিয়েশন সভাপতি হাফিজুর রহমানসহ স্থানীয় কৃষক প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ অনেকে।

প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক নীতি বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। আমরা কৃষকদের সব সময় কৃষি বিষয়ক সেবা দিয়ে যাচ্ছি।

বিশেষ অতিথি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকার বলেন,বর্তমান সরকার কৃষি ও প্রাণীসম্পদ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্থানীয় পর্যায়ে পরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি পশুসম্পদ খাতও হবে সমৃদ্ধ। এই ধরনের উদ্যোগ কৃষকদের আত্মনির্ভশীল করতে সহায়ক ভূমিকা রাখবে। আমরা প্রাণিসম্পদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com