• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

এনসিপির কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম সদর উপজেলা নবগঠিত সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় সংগঠনের জেলা শাখার দলীয় কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সদর শাখার যুগ্ম সমন্বয়কারী শাহাজাহান আলী সুমনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার নবাগত প্রধান সমন্বয়কারী এম আর রাজু আহমেদ রাজ্জাক।

এতে প্রধান অতিথি হিসেবে জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে জেলা শাখার প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারীবৃন্দ নবাগত সদর উপজেলা শাখার সকল সদস্যদের ফুলে দিয়ে বরণ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক , মাসুম মিয়া, মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ।

বক্তরা কুড়িগ্রাম জেলায় এনসিপির কার্যক্রম দূর্বার গতিতে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামীতে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য মাঠে-ময়দানে সংগঠনিক কাঠামো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সমন্বয়কারী ডা. মিজানুর রহমান, লাভলু হোসেন, মালেক সরকার প্রমুখ।

উল্লেখ্য যে, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্যের কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গত ৩১ আগস্ট এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন সংগঠনটি।

এতে এম আর রাজু আহমেদ রাজ্জাককে প্রধান সমন্বয়কারী, মালেক সরকার, লাভলু হোসেন, মিজানুর রহমান, শাহাজান আলী সুমন কে যুগ্ম সমন্বয়কারী ও ২৬ জনকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আয়শা সিদ্দিকা, ঈশা মনি পারভীন, সাহানাজ পারভীন নামে তিনজন নারী সদস্য রয়েছে।

পরিচিত সভায় এনসিপির জেলা ও উপজেলা শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com