• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশ সদস্যদের কেন একত্রিত করা হয়েছিল, তা গবেষণার দাবি রাখে: প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী নৌ ব্যবস্থাপনায় সমন্বয় ঘাটতি দূর করতে হবে: নৌমন্ত্রী ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি ভালো সম্পর্ক গড়তে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রিজভী মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা কারিকুলাম ও সিলেবাস পরিবর্তনের ব্যবস্থা করছি: শিক্ষামন্ত্রী রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’ কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশে অপরিহার্য : ভূমিমন্ত্রী চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি সিলেট রেঞ্জে নতুন ডিআইজি জিললুর রহমান শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ

সিরাজগঞ্জে জুলাই যুদ্ধে নিহত দুই শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস নবাগত জেলা প্রশাসকের।

dailydhakamail / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জে জুলাই যুদ্ধে নিহত দুই শহিদ পরিবারের খোঁজখবর নিতে গিয়ে আর্থিক সহায়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

সোমবার ১ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুরে তিনি সিরাজগঞ্জ পৌরসভার একডালা মহল্লায় অবস্থিত শহিদ আব্দুল লতিফ ও শহিদ সুমনের বাড়িতে যান। এ সময় জেলা প্রশাসক শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের অবস্থার খোঁজ নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন।

তিনি দুই পরিবারকে আর্থিক সহায়তা, বিভিন্ন ধরনের ফল ও খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি শহিদ সুমনের বোনকে চাকরি দেওয়ার আশ্বাস এবং শহিদ আব্দুল লতিফের পরিবারকে বসবাসের জন্য জায়গা বরাদ্দের প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক জানান, জুলাই যুদ্ধে শহিদ হওয়া পরিবারগুলোর পাশে সবসময় জেলা প্রশাসন থাকবে।

শহিদ পরিবারের কান্না ও আবেগঘন পরিবেশ দেখে জেলা প্রশাসক ও সঙ্গে থাকা কর্মকর্তারাও গভীরভাবে আবেগাপ্লুত হন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ইন্না, সাংবাদিক রাজু আহমেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং দুই শহিদ পরিবারের সদস্যরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com