• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি বদলগাছীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী দিনে মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজশাহী রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জে আগমন কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা পরিদর্শন।

মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

dailydhakamail / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক :– তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে দেশের প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)।

শুক্রবার (১৫ মে) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, তরুণদের মাদকের দিকে ঝুঁকে পড়ার অন্যতম প্রধান কারণ হলো খেলার মাঠের সংকট। তিনি বলেন, “মাদক বাড়ার কারণ হলো আমাদের খেলার মাঠ ছোট হয়ে গেছে। খেলাধুলা থাকলে পাড়া-মহল্লায় তরুণেরা আড্ডা দিয়ে মাদকে আসক্ত হতো না। বড় বড় অট্টালিকা নির্মিত হলেও শিশু-কিশোরদের খেলার জায়গা নেই। এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটিই ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি পুরো প্রজন্ম নেশার কারণে ধ্বংসের পথে চলে গেছে।”

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে মন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, প্রতিটি স্কুলের প্রতিটি শ্রেণিতে সপ্তাহে অন্তত একদিন দুই ঘণ্টার ‘গেমস ক্লাস’ চালুর জন্য স্থানীয় জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ক্লাসে ফুটবল, বাস্কেটবলসহ হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাও অন্তর্ভুক্ত থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার কোনো বয়স নেই এবং শিক্ষা এমন এক সম্পদ, যা কখনো চুরি করা যায় না। নিজের পারিবারিক পটভূমির কথা তুলে ধরে তিনি বলেন, ১৯২৪ সালে তাঁর দাদা একজন সাধারণ কৃষিজীবী হয়েও সন্তানকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। সেই স্বপ্ন, ইচ্ছাশক্তি ও শিক্ষার মূল্যবোধ ধারণ করে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা একসময় চলে যাব। আমি চাই, সিরাজগঞ্জকে এমন একটি জায়গায় রেখে যেতে, যেটা নিয়ে তোমরা গর্ব করতে পারো।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com