• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

dailydhakamail / ২৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বামীর মৃত্যুতে মানবিক বিবেচনায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এর আগে পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম। বুধবার (১৯ আগস্ট) বেলা ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আইনজীবীসহ পরিবারের সদস্যরা উপস্থিত হন।

জানা গেছে, আবেদনটি জেলা প্রশাসনের বিবেচনার পর দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছিল মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী।

এ সময় দীপু মনির পরিবারের তিনজন সদস্য ও তার আইনজীবী মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে দীপু মনির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম বলেন, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।

তিনি জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। আবেদন অনুমোদিত হলে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।

এদিকে স্বামীর শেষকৃত্যে অংশ নিতে মানবিক দিক বিবেচনায় দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে আশাবাদী ছিলেন পরিবারের সদস্যরা।

শেষ পর্যন্ত প্রশাসনের অনুমোদন পাওয়ার পর আগামীকাল সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com